টার্মিনালে আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গতকাল শুক্রবার গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘরমুখী মানুষের যাত্রাকে সহজ ও নিরাপদ করার জন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান। আইজিপি বলেন, নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। ছিনতাইয়ের ঘটনা তেমন নেই, অজ্ঞান পার্টি ও মলম পাটির তৎপরতা নেই বললেই চলে। যাত্রী হয়রানি এখন আর হচ্ছে না। চাঁদাবাজিও নেই।

বিজ্ঞপ্তি