টার্মিনালের নিরাপত্তায় বসেছে র‍্যাব ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কমলাপুরে রেলওয়ে স্টেশনের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

র‍্যাবের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, গত বছরের মতো এবারও ট্রেনের টিকিট বেচাকেনায় কোনো কালোবাজারি হয়নি। তিনি জানান, রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি টহল দেবে। পাশাপাশি মোটরসাইকেলে ও সাদাপোশাকে টহল দেবেন র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে নগরের বিপণিবিতানগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

তথ্যচিত্র প্রদর্শন

ঘরমুখো মানুষ যাতে অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে না পড়ে, সে জন্য রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

গতকাল বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনালে ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগ আয়োজিত আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক তালুকদার। এতে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. মিজানুর রহমান ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মোসলেহ আহমেদ প্রমুখ।