প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে টাস্কফোর্সের এক অভিযানে অবৈধভাবে উত্তোলন করা বালুবোঝাই ট্রাকসহ আবদুল আজিজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বালু তুলে তা পরিবহন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে। গতকাল সোমবার সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে পদ্মছড়া চা-বাগান এলাকায় অভিযানটি চালানো হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের প্রভাবশালী একটি মহল অবৈধভাবে বালু তুলছিল। চা-বাগান কর্তৃপক্ষের অভিযোগে এ অভিযান চালানো হয়।