টাস্কফোর্সের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলংয়ের বাল্লাঘাট মন্দিরের জুম এলাকায় গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালায়। অভিযান চালিয়ে পাঁচটি ‘বোমা মেশিন’ (অবৈধ পাথর উত্তোলন যন্ত্র) জব্দ করে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আহমদ ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় জাফলং পিকনিক স্পটের এক রেস্তোরাঁকে ভেজাল খাবার বিক্রির দায়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।