টি-টোয়েন্টি কুইজের পুরস্কারবিতরণ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রথম আলো আয়োজিত কোয়ালিটি-আলোকিত বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
প্রথম আলোর চট্টগ্রামের ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রাম এই প্রতিযোগিতার আয়োজন করে৷
আজ অনুষ্ঠানে উন্মুক্ত লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা এবং তাদের পুরস্কৃত করা হবে। মোট ১৩ জনকে পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে সেরা তিনটি পুরস্কার হিসেবে থাকছে এলইডি টেলিভিশন।
অনুষ্ঠানে নৃত্য ও গানের পাশাপাশি ফ্ল্যাশ মবেরও আয়োজন করা হয়েছে। ফ্ল্যাশ মবে অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গান পরিবেশন করবেন চৈতী ও রাজীব। নৃত্য পরিবেশন করবে স্কুল অব ফোক ডান্স।