টি-টোয়েন্টি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে আন্তবিভাগ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা ২০১৭ শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আজ বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ট্রেজারার খান আতিয়ার রহমান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বলেন, ১৯টি বিভাগ ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। লীগ পর্যায়ে প্রতিদিন সকাল সাড়ে নয়টা ও একটায় দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।