টি-টোয়েন্টি ক্রিকেট কুইজের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন বিশ্ববিদ্যালয়-প্রথম আলো টি-টোয়েন্টি ক্রিকেট কুইজ পুরস্কার হাতে পেলেন বিজয়ীরা।
গতকাল শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ৩৫ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মুনতাসির মামুন। পুরস্কার হিসেবে আরও ছিল এলইডি টিভি, বিমানের টিকিট, ল্যাপটপ, ট্যাব, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও মোবাইল ফোনসেট।
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো যৌথভাবে এই ক্রিকেট কুইজের আয়োজন করেছিল।
গতকাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কৃতী ক্রিকেটার জাভেদ ওমর বেলিম এবং জাতীয় মহিলা ক্রিকেট দলের কৃতী ক্রিকেটার জাহানারা আলম। আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব, রেজিস্ট্রার শাফাত আহমাদ, শিক্ষক নজরুল ইসলাম, সুরেয়া হুদা, এম জহরুল হক, মো. মাহফুজুর রহমান এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ ও মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান।
অনুষ্ঠানে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব বলেন, তরুণদের মধ্যে ক্রীড়া নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। এদের মধ্যে ক্রিকেট সম্পর্কে আরও ধারণা সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, প্রথম আলো শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া উৎসবে আনন্দে মাতে। পাঠককে এর অংশীদার করার জন্যই এ আয়োজন।