টি-টোয়েন্টি টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনির অরিজিন সংস্থা আয়োজিত নড়াইলে আট দলের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট গত শুক্রবার শেষ হয়েছে। প্রতিভাবান ক্রিকেটার খোঁজার লক্ষ্যে ১৯ মার্চ থেকে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। নড়াইল ও গোপালগঞ্জ জেলার আটটি দল এতে অংশ নেয়। কালিয়া উপজেলার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। ক্লাবের চেয়ারম্যান ওয়াজিয়ার শারমিনের সভাপতিত্বে বক্তব্য দেন কালিয়ার ইউএনও মোহম্মদ কামরুজ্জামান, এফবিসিসিআইর স্পোর্টস কমিটির স্থায়ী চেয়ারম্যান খবির উদ্দীন আহম্মেদ, ক্লাবের পরিচালক ইফরান আহম্মেদ প্রমুখ।