টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখুন মাইজিপি ও বায়োস্কোপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব আমিরাতে চলছে জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে সারা বিশ্ব। ক্রিকেটপাগল বাংলাদেশের মানুষও মজেছে বিশ্বকাপে। প্রাথমিক পর্বের বাধা টপকে সুপার টুয়েলভে খেলছে বাংলাদেশ।


সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকদের ব্যাটে-বলে লড়াইয়ের এক মুহূর্তও মিস করতে চান না খেলাপ্রিয় বাংলােদেশের মানুষ। খেলা চলার সময় বিভিন্ন প্রয়োজনে বাইরে যেতে হয়। অথবা আপনি এমন জায়গায় আছেন, সেখানে টেলিভিশনে বিশ্বকাপ খেলা দেখা সম্ভব নয়। তাহলে কি আপনি প্রিয় দলের খেলা মিস করবেন? যাঁরা প্রিয় দলের একটি রান ও বল মিস করতে চান না, তাঁদের জন্য সুখবর।

আপনি যেখানেই থাকুন না কেন, বিশ্বকাপ খেলা থাকবে আপনার সঙ্গে। আরব আমিরাতে অনুষ্ঠিত জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি রান বা বলও মিস হবে না। পুরো মাঠটি থাকবে আপনার মুঠোফোনের পর্দায়।


টি-টোয়েন্টি বিশ্বকাপের লাইভ নিশ্চিন্তে দেখতে পারবেন মাইজিপি অ্যাপ (MyGP) ও বায়োস্কোপে (Bioscope)। এতে শুধু বাংলাদেশের ম্যাচেই নয়, ভারত, পাকিস্তানসহ ১২টি দেশের জমজমাট ম্যাচ দেখা যাবে।

শুধু আপনাকে বিশ্বকাপ চলার সময় মাইজিপি অ্যাপ থেকে ওয়ার্ল্ডকাপ পাসসহ ইন্টারনেট প্যাক কিনতে হবে। এতেই আপনি মাইজিপি অ্যাপ ও বায়োস্কোপে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ মুঠোফোনেই দেখতে পারবেন।


ক্রিকেটপ্রিয় মানুষের মিস হবে না টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি মুহূর্তও। তখন যেখানেই থাকবেন, ব্যাটে চার-ছক্কার ফুলঝুরি এবং বল হাতে মুড়িমুড়কির মতো উইকেট পড়ার আনন্দের মুহুর্তগুলো দেখতে পাবেন নিশ্চিন্তে।