টি বোর্ডের প্রতিনিধিদলের মৌলভীবাজার সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশ টি বোর্ডের একটি প্রতিনিধিদল মৌলভীবাজার সফর করেছে। মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ টি বোর্ডের সদস্য মো. আবুল কাশেমের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন টি বোর্ডের পরিচালক (পিডিইউ) হারুনুর রশীদ সরকার, উপপরিচালক নবী হোসাইন (ব্যবসা) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নাহিদ রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান ও দ্য মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ আহাদ। প্রতিনিধিদলটি এ সময় শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বিভিন্ন রিসোর্ট, নির্মীয়মাণ হোটেল ও রিসোর্ট, নির্মিত ওয়্যারহাউস এবং ওয়্যারহাউস নির্মাণের জন্য সম্ভাব্য জায়গাগুলো ঘুরে দেখেন।