টি-২০ ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন জেলা ও স্থানীয় ক্রিকেট একাডেমিসহ ৪২টি দল নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির আয়োজনে গতকাল রোববার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনের প্রথম খেলায় ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি (ডি) ২ রানে গোল্ডেন সানশাইনকে পরাজিত করে। দিনের অপর খেলায় বানেশ্বর ক্রীড়া চক্র ৮৪ রানে রাজশাহী ক্রিকেট কোচিং স্কুলকে পরাজিত করে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার তমিজ উদ্দিন সরদার, রাজশাহী ও রংপুর বিভাগের জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মো. নাসিরুল্লাহ, খালেদ মাসুদ পাইলট প্রমুখ উপস্থিত ছিলেন।