টিআইবি চতুর্থ শেরেবাংলা কাপ বিতর্ক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গতকাল শনিবার থেকে দুর্নীতি ও সুশাসন বিষয়ে তিন দিনব্যাপী ‘টিআইবি চতুর্থ শেরেবাংলা কাপ বিতর্ক প্রতিযোগিতা ২০১৩’ শুরু হয়েছে। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’। 

সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিতর্ক একজন শিক্ষার্থীকে যুক্তিবাদী হতে শেখায় এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞানের পরিধির প্রসার ঘটিয়ে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে সহযোগিতা করে।

দেশের উচ্চমাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ জন বিতার্কিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা এবং টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক রিজওয়ান-উল-আলম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।