টিআইবি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট লেখিকা ও ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য সেলিনা হোসেন সেক্রেটারি জেনারেল এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার ট্রাস্টি বোর্ডের সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।