টিআইবি-সুজন ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) দেশে অগণতান্ত্রিক শক্তি ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলে মনে করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে নেতারা এ অভিমত ব্যক্ত করেন। বৈঠক শেষে ১৪ দলের সমন্বয়ক এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।
১৪ দলের নেতারা জানান, টিআইবি ও সুজন অযৌক্তিক কথা বলে দেশে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। তাদের এই ‘চক্রান্তে’র বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এপ্রিল মাসে সারা দেশে তৃণমূল পর্যায়ে সফর করার কথাও জানিয়েছেন তাঁরা।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলব তাদের অর্থের উৎস খতিয়ে দেখতে।’
বৈঠকসূত্র জানায়, সরকার পরিচালনায় ১৪ দলের ছোট দলগুলোর সম্পৃক্ততা না থাকায় জোটের নেতারা আওয়ামী লীগের ওপর ক্ষোভ প্রকাশ করেন।