টিআইবির অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদ ও কমিশনার এ এফ এম আমিনুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সকল প্রকার প্রভাব, ভয় ও করুণার ঊর্ধ্বে থেকে দুদকের পুনর্গঠিত নেতৃত্ব তার আইনানুগ নির্ধারিত ভূমিকা পালনে সফল হবে। নিরপেক্ষতার সঙ্গে ও বিতর্কের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করে দুদকের প্রতি মানুষের আস্থা বাড়াতে সক্রিয় হবে পুনর্গঠিত নেতৃত্ব। কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনের জন্য দুদকের যেমন আপসহীন ভূমিকা অত্যাবশ্যক, তেমনি তার জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করাও সরকারের দায়িত্ব।’
বিজ্ঞপ্তি