টিআইবির অভিযোগ তদন্তে ইউজিসির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, কমিটির প্রধান করা হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুর-উন নবীকে। কমিটির বাকি দুজন সদস্য হলেন সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুল্লাহ তালুকদার এবং খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

টিআইবির এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শিক্ষার্থী পাস করা পর্যন্ত পদে পদে অবৈধ অর্থের লেনদেন হয়।