প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ২৫টি উন্নয়ন সহযোগী সংস্থায় নিয়োজিত কয়েকজন সাবেক কর্মকর্তার শুল্কমুক্ত গাড়ি ব্যবহারে আইন ভঙ্গের সংবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে টিআইবি। গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ঘটনায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার অভাব আছে। এটি জেনেভা কনভেনশনের স্বীকৃত রীতিনীতিরও লঙ্ঘন। প্রযোজ্য জরিমানাসহ কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে সহায়তা দিতে যথাযথ পদক্ষেপ নিতে তিনি আহ্বান জানান। বিজ্ঞপ্তি