টিআইবির প্রতিবেদন পৌঁছেছে শিক্ষা মন্ত্রণালয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়ম ও দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।
মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজকেই শিক্ষামন্ত্রী প্রতিবেদনটি হাতে পেয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন।
টিআইবির প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও উপাচার্যরা গতকাল রোববার যৌথভাবে সভা করে টিআইবির ওই প্রতিবেদনকে‘ভিত্তিহীন’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেন।
গত ৩০ জুন টিআইবি এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে। তাতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া পর্যন্ত পদে পদে আর্থিক লেনদেন হয়।