টিআইবির বিচার দাবি জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্তৃপক্ষের বিচার দাবি করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। বিচার বিভাগ সম্পর্কে টিআইবির জরিপ প্রতিবেদনকে ভিত্তিহীন ও অসত্য দাবি করে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও মহাসচিব আবু সালহে শেখ মো. জহিরুল হক গতকাল রোববার এক বিবৃতিতে এই বিচার দাবি করেন।বিবৃতিতে বলা হয়, টিআইবি সঠিক তথ্য-উপাত্ত ব্যতিরেকে বিচার বিভাগ সম্পর্কে অসত্য ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে বিচারক তথা বিচার বিভাগকে হেয়প্রতিপন্ন করেছে। বিচার বিভাগকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বলে তারা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। এটা বিচার বিভাগকে ধ্বংস করার হীন প্রয়াসের ইঙ্গিত বহন করে। বিবৃতিতে টিআইবির প্রতি নিন্দা জ্ঞাপনসহ সংস্থাটির কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বিজ্ঞপ্তি।