টিআর ও কাবিখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা সিটি করপোরেশন এলাকার জন্য জিআর, টিআর ও কাবিখা বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ ভবনে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চলতি অর্থবছরে জিআর, টিআর ও কাবিখা খাতে টাকা বরাদ্দ প্রদানের সুপারিশ করা হয়। কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, তালুকদার আব্দুল খালেক, বি এম মোজাম্মেল হক, আবদুর রহমান বদি, মো. শফিকুল ইসলাম শিমুল, এস এম জগলুল হায়দার, সৈয়দ আবু হোসেন ও হেপী বড়াল সভায় অংশগ্রহণ করেন। বাসস।