টিআর-কাবিখার চাল ছেঁটে গুদামে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় টিআর ও কাবিখা প্রকল্পের চাল মেশিনে ছেঁটে ফের সরকারি গুদামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। খাদ্যগুদামের কর্মকর্তারা চালকল মালিকদের সঙ্গে যোগসাজশ করে এসব চাল কিনছেন। ফলে গুদামে নতুন চাল সরবরাহ কমে গেছে।

জাতীয় কৃষক সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোসাদ্দেক হোসেন অভিযোগ করেন, স্থানীয় খাদ্য ব্যবসায়ী ও চালকল মালিকেরা টিআর ও কাবিখা প্রকল্পের চাল প্রতি মেট্রিক টন ১৮-২০ হাজার টাকায় কিনে নিজস্ব গুদামে মজুদ করেন। পরে চাল সংগ্রহ অভিযানের সময় ওই চাল মেশিনে ছেঁটে প্রতি মেট্রিক টন ২৯ হাজার টাকা দরে সরকারি গুদামে বিক্রি করছেন। লাভের অংশ খাদ্য কর্মকর্তা, চালকল মালিক ও ব্যবসায়ীদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হচ্ছে।

তবে জেলা খাদ্যনিয়ন্ত্রক সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘মেশিনে ছাঁটা টিআর ও কাবিখা প্রকল্পের চাল কেনার কোনো অভিযোগ আমি পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালকল মালিক জানান, জেলার ১১টি খাদ্যগুদামের অধিকাংশই মেশিনে ছাঁটা টিআর ও কাবিখা প্রকল্পের চাল কেনা হচ্ছে। পলাশবাড়ী উপজেলা শহরের কালীবাজারের খাদ্য ব্যবসায়ী ফুল মিয়া ও আনোয়ারুল ইসলামের নিজস্ব গুদামে চাল পাল্টানো হচ্ছে। তাঁরা টিআর ও কাবিখা প্রকল্পের চাল কিনে গুদামে মজুত করে রেখেছিলেন। খাদ্য বিভাগ থেকে সরবরাহ করা এসব চালের বস্তায় ২০১২ সাল লেখা রয়েছে। ব্যবসায়ীরা খাদ্য বিভাগের সঙ্গে যোগসাজশে ২০১২ সালের বস্তার চাল মেশিনে ছেঁটে ২০১৩ সালের বস্তায় ভরে আবার সরকারি গুদামে বিক্রি করছেন।

ফুল মিয়া বলেন, ‘ব্যবসায়ীদের গুদামে সব সময় চালের বস্তা পাল্টানো হয়। কিন্তু টিআর-কাবিখা প্রকল্পের চাল বস্তায় ভরে সরকারি গুদামে সরবরাহের অভিযোগ সঠিক নয়।’ অপর ব্যবসায়ী আনোয়ারুল একই মন্তব্য করেন।

পলাশবাড়ী উপজেলা শহরের ব্যবসায়ী ও জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি একরাম হোসেন বলেন, ‘খাদ্যগুদামের পাশেই আমার বাড়ি। টিআর ও কাবিখা প্রকল্পের মেশিনে ছাঁটা চাল সরকারি গুদামে সরবরাহের কথা আমি কেন, এলাকার অনেকেই জানেন।’

পলাশবাড়ী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমুর রহমান বলেন, ‘যোগসাজশ করে টিআর-কাবিখা প্রকল্পের চাল কেনার অভিযোগ ভিত্তিহীন।’

গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘চলতি ক্রয় মৌসুমে গোবিন্দগঞ্জ খাদ্যগুদামে যে পরিমাণ চাল কেনা হয়েছে তার বেশির ভাগই টিআর-কাবিখা প্রকল্পের চাল। মেশিনে ছেঁটে এসব চাল নতুন বস্তায় ভরে গুদামে সরবরাহ করতে দেখেছি।’

গোবিন্দগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুছ আলী মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, চাল কেনার সময় যাচাই-বাছাই করা হয়। ";msom�il� � N-US;mso-fareast-language: EN-US;mso-bidi-language:BN;mso-no-proof:yes'>এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বলেন, মামলার অন্যান্য আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এলেই মেয়েটির জবানবন্দি নেওয়া হবে।