টিইউসির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ও গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি শ্রমিকনেতা মোহাম্মদ নূরুল ইসলাম ও তাঁর পুত্র ইসলাম তমোহরের রহস্যজনক মৃত্যুর পঞ্চম বার্ষিকীতে তাঁদের ‘হত্যা রহস্য’ উদ্ঘাটনের দাবি করেছে টিইউসি।
গতকাল বুধবার রাজধানীর হাজারীবাগের ট্যানারি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক স্মরণসভায় এই দাবি জানানো হয়। সভায় বক্তারা দ্রুত এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন।
টিইউসির সভাপতি সহিদুল্লা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন নূরুল ইসলামের সহধর্মিণী সাংসদ রুবী রহমান, টিইউসির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।