টিইউসির সম্মেলন ২৮ ও ২৯ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) নবম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ও ২৯ নভেম্বর। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, গতকাল টিইউসির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী। সভায় জাতীয় সম্মেলনকে সফল করার জন্য মাহবুবুল আলমকে চেয়ারম্যান, শামসুল হক আহ্বায়ক ও সাহিদা পারভীনকে যুগ্ম আহ্বায়ক করে ২৩ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করার জন্য ১১টি উপপরিষদ গঠন করা হয়েছে। এবারের সম্মেলনের স্লোগান: ‘শ্রমিক-কর্মচারীদের মধ্যে ছড়িয়ে পড়ো, সংগঠন গড়ে তোলো’।
সভায় সম্মেলন সফল করার জন্য দেশের প্রতিটি শিল্প এলাকা, জেলা ও অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বানও জানানো হয়।