টিউলিপের মেয়ের জন্মে এতিম শিশুদের প্রধানমন্ত্রীর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের মেয়ে আজালিয়া জয়ের জন্মগ্রহণে খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও এতিম স্কুলশিশুদের খাবার ও নতুন কাপড় উপহার দিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর গেন্ডারিয়ায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম বালিকা হোম ও আজিমপুরের ছোট্ট সোনামণি নিবাসের শিশুদের মধ্যে খাবার ও নতুন কাপড় বিতরণ করা হয় বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ দুটি প্রতিষ্ঠানে এসব উপহার সামগ্রী নিয়ে যান।
শাকিল বলেন, প্রধানমন্ত্রী তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের কোলে আসা এই নবজাতকের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।