ঢাকায় টিএমএসএসের প্রধান কার্যালয়ে ‘বাড়ি বসে বড়লোক’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি শেষ হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ‘বাড়ি বসে বড়লোক’ প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে নিজ অর্থায়নে টিএমএসএসে প্রশিক্ষণের উদ্যোগ নেয়। অনলাইনে আউটসোর্সিং প্রশিক্ষণ দিয়ে নারীদের ঘরে বসে আয় করার সুযোগ সৃষ্টির উদ্দেশে আয়োজিত এ কর্মশালায় ৪৬ জন নারী প্রশিক্ষণ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। এ ছাড়া প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নির্বাহী পরিচালক জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।