টিএসসি নিয়ে সুর নরম করল ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র সমালোচনার মুখে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সুর নরম করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
টিএসসির পরিচালক এ এম মহিউজ্জামান বলেন, গতকাল রোববার উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি টিএসসি-কেন্দ্রিক সংগঠনগুলোর সঙ্গে কথা বলে সময়সীমা ঠিক করতে বলেছেন। সেই নির্দেশনা টিএসসির সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। আরও আলোচনা করা হবে। আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
১৭ অক্টোবর টিএসসির পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাত আটটার মধ্যে টিএসসির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয়। প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ।