টিকফা করলে দেশের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকফা চুক্তিতে স্বাক্ষর করলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে। গতকাল সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় গৃহীত প্রস্তাবে এ কথা বলা হয়।এ চুক্তির প্রতিবাদে ১৯ মে রোববার দেশব্যাপী বিক্ষোভ দিবস পালন করার আহ্বান জানানো হয়।দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সাংসদ ফজলে হোসেন বাদশা, হাজেরা সুলতানা প্রমুখ।অপর এক প্রস্তাবে পোশাকশিল্পে মজুরি বোর্ড গঠন করায় সন্তোষ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।