টিকফা চুক্তি বাতিল করার আহ্বান
টিকফা চুক্তি দেশের সার্বভৌমত্বের ওপর একটি বড় আঘাত। এই চুক্তি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি ও সেবা খাতসহ সব কিছুই যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে। তাই দেশের স্বার্থে সবাইকে এ চুক্তি বাতিলে এগিয়ে আসতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির সমন্বয় কমিটির এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, দেশের স্বার্থ বিলীন করে ২৫ নভেম্বর টিকফা চুক্তি করতে চাইছে সরকার। কিন্তু এ চুক্তি হলে কৃষিসহ বিভিন্ন খাতে ভর্তুকি অনেক কমে আসবে। এ ছাড়া, মার্কিন স্বার্থ ও আন্তর্জাতিক বাণিজ্য স্বার্থই এ চুক্তিতে প্রাধান্য পাবে। এর বিপরীতে সিদ্ধান্ত নিতে গেলে নানা আন্তর্জাতিক চাপের কাছে এ দেশ জিম্মি হয়ে পড়বে। তাই জনগণকে রাজনৈতিক শক্তি গড়ে তুলে এর প্রতিবাদ করতে হবে।
সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।