টিকফার বৈঠক ২৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) বৈঠক ওয়াশিংটনে হবে ২৩ নভেম্বর। আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে এক বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

তোফায়েল বলেন, বাণিজ্যসচিব হেদায়াতুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল টিকফার ওয়াশিংটন বৈঠকে যোগ দেবে। ওই বৈঠকের পর জিএসপি ফিরে পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জিএসপি ফিরে পাওয়া গেলে আমরা যে আর্থিকভাবে খুব লাভবান হব, তা নয়। তবে জিএসপি থাকাটা সুনামের ব্যাপার।