টিকফা বাতিলের দাবি বাসদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকফা চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী হিসেবে আখ্যায়িত করে এটি রুখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল রোববার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, টিকফা চুক্তির খসড়া অনুমোদনের মাধ্যমে সরকার দেশকে পুরোপুরিভাবে মার্কিন দখলদারত্বের অধীনে নেওয়ার পাঁয়তারা করছে। চুক্তিটি বাস্তবায়িত হলে দেশের সেবা, বাণিজ্য, জ্বালানিসহ যাবতীয় খাত মার্কিন বহুজাতিক কোম্পানির হাতে চলে যাবে।সমাবেশে বক্তব্য দেন বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয় পরিষদের নেতা আবদুস সালাম প্রমুখ। নেতারা জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁদের পূর্বনির্ধারিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার তীব্র সমালোচনা করেন। বিজ্ঞপ্তি।