টিকফা স্বাক্ষরের উদ্যোগের প্রতিবাদ সিপিবি-বাসদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকফা চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী বলে আখ্যায়িত করে এই চুক্তি স্বাক্ষরের উদ্যোগকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল বুধবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ‘টিকফা চুক্তি আমাদের জাতীয় স্বার্থ বিপন্ন করবে।’
বিবৃতিতে নেতারা বলেন, ‘আমাদের দেশের সরকার নিজেদের সংকীর্ণ স্বার্থে সাম্রাজ্যবাদকে খুশি করতে চাইছে। সরকার জনগণের স্বার্থ দেখছে না, দেখছে যুক্তরাষ্ট্রের স্বার্থ।’ তাঁরা চুক্তি স্বাক্ষরের গণবিরোধী পথ থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।