টিকফার বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) আজ সোমবার স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
চুক্তির বিরোধিতা করে কয়েকটি বাম সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ প্রতিহত করার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বলেছে, এ ধরনের গুরুত্বপূর্ণ কাজ করা নির্বাচনকালীন সরকারের রুটিন কাজের অংশ নয়। দল দুটি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আজ বেলা সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে।