টিকা নিতে ঢাবি শিক্ষার্থীদের দ্রুত এনআইডি সংগ্রহের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের টিকা নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের। তাই ঢাবির নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাঁদের এনআইডি নেই, তাঁদের দ্রুত তা সংগ্রহ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি রেজিস্ট্রার এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকা নিতে https://ssl.du.ac.bd/studentlogin ঠিকানায় গিয়ে প্রাতিষ্ঠানিক ই–মেইল আইডি ব্যবহার করে শিক্ষার্থীকে তাঁর ড্যাশবোর্ড লগইন করার মাধ্যমে ৬ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এই সময়ের মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। নির্বাচন কমিশন থেকে তালিকা অনুমোদনের পর শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ই–মেইল করে জানানো হবে।