টিকা পাঠাতে উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের বিভিন্ন মারাত্মক রোগের প্রতিষেধক টিকার সংকট দূর করতে চট্টগ্রামে প্রয়োজনীয় টিকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার মহাখালীর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সদর দপ্তরের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার টিকা চট্টগ্রামে পৌঁছাবে বলে তাঁরা জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে ইপিআইয়ের ভারপ্রাপ্ত প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রহিম জানান, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের চাহিদা অনুযায়ী টিকা নিয়ে ঢাকা থেকে একটি গাড়ি আজ (বৃহস্পতিবার) রাতে রওনা দেবে। এ ছাড়া সিলেটেও টিকাসহ একটি গাড়ি পাঠানো হবে। বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার সকালে চট্টগ্রামে টিকা এসে পৌঁছাবে বলে আমাদের জানানো হয়েছে।’
চট্টগ্রামে টিকা সংকট নিয়ে গতকাল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।