টিকাটুলীতে নতুন স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত শিক্ষা ও মানুষ গড়ার ব্রত নিয়ে রাজধানীর টিকাটুলী কে এম দাস লেনে চালু হয়েছে ইউনাইটেড স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল (ইউসিস)। গতকাল শুক্রবার নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন হয় নিজস্ব ক্যাম্পাসে। একই সঙ্গে আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠানেরও।
গতকাল সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ঢাকা বিভাগ) উপপরিচালক মো. মাহ্ফুজুর রহমান। উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ। বক্তব্য দেন বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, মহাসচিব মো. রেজাউল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ আলী মোল্লা, অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
পরিচালনা কমিটির সভাপতি মো. ইস্কান্দার আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষিকা রোমানা আফরোজ। অনুষ্ঠানে জানানো হয়, প্রি-প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত (ইংরেজি ভার্সনসহ) এই বিদ্যালয়ে ক্লাস শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন ঝুমুর দেবনাথ, সোমা রায় চৌধুরী, সাহারুন্নেসা, নাফিজা হক, রাহিমা সিদ্দিকা, সুলতানা আফরাদ, আফরিন সুলতানা, নারায়ণ সরকার, ছোট্ট শিক্ষার্থী রণবীর দেবনাথ প্রমুখ।