প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলায় বিনা মূল্যে প্রাণিদেহে টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে বেসরকারি সংস্থা পল্লীশ্রী রি-কল প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহযোগিতায় ওই টিকাদান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত বাঁধপাড়া গ্রামের দরিদ্র গরু পালনকারীদের ১৯২টি গরুকে খুরারোগ প্রতিরোধে টিকা এবং কিসামত ছাতনাই গ্রামের ৩৪৬টি গরুকে তড়কা রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠ সহকারী মোজাফফর হোসেন, শাহিনুর রহমান, পল্লীশ্রী রি-কল প্রকল্পের মাঠ কর্মী দবিরুল ইসলাম, সুমিত্রা রানী প্রমুখ উপস্থিত ছিলেন।