টিকাদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত মঙ্গল ও গতকাল বুধবার গবাদিপশুর টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। আদমপুর ইউনিয়নের হোমেরজান, মধ্যভাগ ও জালালপুর গ্রামে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ, ব্র্যাকের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে বিনা মূল্যে ৪০০টি গরুকে গলা ফুলা ও তরকা রোগের টিকা, ১০০টি ছাগলকে পিপিআর টিকা দেওয়া হয়।