প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরে উত্তরা মিলস প্রাইভেট লিমিটেডের দুগ্ধ খামারে গতকাল শনিবার গবাদিপশুর উন্নয়ন ও সংরক্ষণে বিনা মূল্যে খুরা রোগের টিকাদান ক্যাম্প হয়েছে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহজালাল খন্দকার, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন খন্দকার সাগর আহমেদ, এসিআই প্রাইভেট লিমিটেডের মহাব্যবস্থাপক (উত্তরবঙ্গ) সোয়েল রানা, দিনাজপুর টেরিটরি কর্মকর্তা জাহিদুল হক, বিপণন কর্মকর্তা রেয়াজুল ইসলাম প্রমুখ।