প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিট কালোবাজারির অভিযোগে চট্টগ্রামে আবদুল্লাহ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার প্রথম আলোকে বলেন, আটক আবদুল্লাহর কাছ থেকে ১২টি আসনের পাঁচটি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।