টিকিট কালোবাজারির সময় গ্রেপ্তার ১
টিকিট কালোবাজারির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে রেল কর্তৃপক্ষ। আটক করা ব্যক্তির নাম শামসুল ইসলাম (৪০)। তিনি নিজেকে ঢাকা মহানগর পুলিশের সার্জেন্ট পরিচয় দেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম বটতলী রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাঁকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় শামসুল ইসলাম তূর্ণা-নিশিথার শীতাতপনিয়ন্ত্রিত ঘুমিয়ে যাওয়ার একটি টিকিট বিক্রির চেষ্টা করছিলেন। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে তাঁকে হাতেনাতে ধরা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাওয়া টিকিটটি পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায়, সেটি ১১ অক্টোবরের টিকিট। পুরোনো টিকিটটি কারসাজির মাধ্যমে তারিখের স্থানে ১৬ অক্টোবর করে বিক্রির চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে।রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারসাজি করে তারিখ পরিবর্তন করে একটি টিকিট বিক্রির চেষ্টা করছিলেন শামসুল ইসলাম। পরে তাঁকে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।