টিকিট কেটেও বাড়ি ফেরা হলো না রাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাবলিগ জামাতের ৪১ দিনের চিল্লায় ২০ সদস্যের দলের সঙ্গে রাজশাহী এসেছিল আবদুর রাকিব (১৭)। ৩৮ দিন পার হয়ে গেছে। আর মাত্র তিন দিন পর বাড়ি ফেরার কথা তার। বাসের টিকিটও কাটা ছিল। কিন্তু গতকাল বৃহস্পতিবার পদ্মায় গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে তার।
গতকাল সকালে রাজশাহীর রাজপাড়া থানার নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। আবদুর রাকিব গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইচালা গ্রামের আবদুল হান্নানের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের ডুবুরিদের দলনেতা নুরুন্নবী বলেন, তকাল সকালে তারা পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে রাকিব ডুবে যায়। অনেক চেষ্টা করেও সঙ্গীরা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ডুবুরি দল লাশ উদ্ধার করে রাজপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। রাকিবসহ তার বেশির ভাগ সঙ্গীই এবারের এসএসসি পরীক্ষা দিয়ে তাবলিগে আসে।