টিকিট পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারীবাড়ির জাদুঘর পরিদর্শনের জন্য টিকিটপদ্ধতি চালু করা হয়েছে। গত বুধবার বিকেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার উপস্থিতিতে রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান টিকিট কিনে এ কার্যক্রম উদ্বোধন করেন। নাহিদ সুলতানা জানান, এখন থেকে সর্বসাধারণ টিকিট সংগ্রহ করে জাদুঘর পরিদর্শন করতে পারবেন। সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা, বিদেশি পর্যটকের জন্য ১০০ এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|