টিকিট ৩০ মিনিটেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার মেঘনা সেতু ও কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর মেরামতের কারণে রাতে ছয় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি লাঘবের জন্য ঢাকা-চট্টগ্রাম রেলপথে এক জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এতে ফেনী থেকে ঢাকা যাওয়ার জন্য বিশেষ ট্রেনের একটি বগিতে ৬০টি আসন বরাদ্দ করেছে রেল কর্তৃপক্ষ। ১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি শুরু করা হয় গত শুক্রবার দুপুর ১২টায়। কিন্তু মাত্র ৩০ মিনিটেই সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়। তখন আরও বেশ কিছু লোক টিকিটের জন্য লাইনে দাঁড়ানো ছিল। তারা টিকিট না পেয়েই ফেরত যেতে বাধ্য হয়। একই দিন ২ সেপ্টেম্বরের বিশেষ ট্রেনের টিকিটও বিক্রি হয়ে গেছে।সূত্র জানায়, মহাসড়কের সেতু মেরামতের কারণে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের যাত্রীদের সুবিধার জন্য এক জোড়া বিশেষ ট্রেন চালু করেছে। ট্রেন দুটি ঢাকা থেকে রাত ১২টায় ও চট্টগ্রাম থেকে দুপুর ১২টায় ছাড়বে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিশেষ ট্রেনটি বেলা একটা ৫১ মিনিটে ফেনী রেলস্টেশনে পৌঁছাবে। বিশেষ ট্রেনে ফেনীর যাত্রীদের জন্য একটি বগিতে ৬০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। সোনাগাজী থেকে আবুল হাসেম নামের এক ব্যক্তি ফেনী রেলস্টেশনে গিয়ে ট্রেনের টিকিট না পেয়ে বলেন, ফেনীর জন্য অন্তত তিনটি বগি দেওয়া উচিত ছিল।