টিকে থাকতে হলে দক্ষ হয়ে উঠতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগামীতে পৃথিবীতে দুই ধরনের লোক বাস করবে। এক শ্রেণি দক্ষ, অপর শ্রেণি অদক্ষ। দক্ষরা এগিয়ে যাবে, আর অদক্ষরা পিছিয়ে পড়বে। এই দক্ষরাই একে অন্যের সঙ্গে সম্পৃক্ত হবে’—ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম সিলেটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
ডেইলি স্টার সম্পাদক বলেন, একবিংশ শতাব্দীর পৃথিবীতে টিকে থাকতে দক্ষ হয়ে উঠতে হবে। সৃজনশীলতা ও দক্ষতা দিয়ে সম্ভাবনার দ্বার খুলতে হবে।
রোটারি ক্লাব অব জালালাবাদের অভিষেক উপলক্ষে গত শুক্রবার রাতে সিলেটের স্টেশন ক্লাবে এ অনুষ্ঠান হয়।
মাহ্ফুজ আনাম বলেন, ‘পৃথিবীতে নিজের অবস্থান কোথায় হবে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো নিজে দক্ষ কি না।’ সভায় বক্তব্য দেন সিলেট মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, লিডিং ইউনিভার্সিটির অধ্যাপক তোফায়েল আহমেদ, রোটারি ক্লাব অব জালালাবাদের নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ জিয়াউস সামস প্রমুখ।