টিঙ্গবাড়ী ও রূপগেঞ্জ দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকা থেকে গত মঙ্গলবার রাতে নমিতা রানী রায় (৩০) নামের এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ গতকাল বুধবার সকালে মুন্সিগঞ্জের টিঙ্গবাড়ী উপজেলার ধীপুর গ্রাম থেকে শিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়৷
দুই নারীই স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে তাঁদের পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন৷
রূপগঞ্জে মৃত নমিতা রানীর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে৷ তিনি ভুলতার রবিন টেক্স নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন৷
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, দুপুরে সিদ্ধিরগঞ্জ পাকাপুল ডিএনডি খালে একটি লাশ দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়৷ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷
ওসি জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই৷ পরনে ছিল শর্ট প্যান্ট ও গেঞ্জি৷ নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে৷