টিচার্স নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সংকট সমাধানে কাজ করে যাবে এই নেটওয়ার্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে গত রোববার অনুষ্ঠিত নেটওয়ার্কের প্রথম আড্ডায় ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষক উপস্থিত ছিলেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক এই নেটওয়ার্কের সদস্য। বিজ্ঞপ্তি।