প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশনে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ ও এ কাজে সহযোগিতার দায়ে দুজন টিকিট পরিদর্শক (টিটিই) এবং ১৩ জন যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কুলাউড়া উপজেলা প্রশাসন জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন মঙ্গলবার রাত ১১টার দিকে রেলস্টেশনে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন বগিতে অভিযান চালান। এ সময় টিকিট না থাকায় ১৩ জন যাত্রীকে ২ হাজার ১০০ টাকা এবং সহযোগিতার দায়ে টিটিই বাদল মিয়া ও জিল্লুর রহমানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি