প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুয়েত সশস্ত্র বাহিনীর দুই সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত গাজীপুরের ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই) পরিদর্শন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিভিন্ন ট্রেডের দক্ষ জনশক্তি কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকরির জন্য নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই করতে প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরের অংশ হিসেবে গতকাল বুধবার সকালে টিটিটিআই পরিদর্শন করে। কুয়েত সশস্ত্র বাহিনীর কর্নেল সালাহ সউদ আল আজমীর নেতৃত্বে প্রতিনিধিদলটি টিটিটিআইতে পৌঁছালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আছয়াদুর রহমান খান তাদের স্বাগত জানান। প্রতিনিধিদলটি পাঁচ দিন বাংলাদেশে অবস্থান করবে ও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবে।