টিটিপাড়ায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুরের টিটিপাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় বাসটি উল্টো পাশ দিয়ে আসছিল। এতে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এর আগে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসাদুজ্জামান প্রথম আলোকে জানিয়েছিলেন, দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।