টিন ও টাকা অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক ও ডাচ্-বাংলা ব্যাংক এক হাজার বান্ডিল ঢেউটিন ও ২০ লাখ টাকা অনুদান দিয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত চার শ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও দুই হাজার টাকা দেওয়া হয়েছে। এসব টাকা ও টিন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে তুলে দেন আনিসুল হকের সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূইয়া, ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ। আজ শনিবার বাকি ৬০০ পরিবারের মধ্যে ওই টাকা ও টিন বিতরণ করা হবে।